শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৭০০জন গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণ করল রংপুর মহানগর যুবলীগঃ

৭০০জন গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণ করল রংপুর মহানগর যুবলীগঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগর যুবলীগের আয়োজনে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মিলাদ ও দোয়া এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করে রংপুর মহানগর যুবলীগ।

বাদ মাগরিব মহানগর আওয়ামী লীগের পার্টি অফিসে দোয়া ও মিলাদ এর অনুষ্ঠান পালনের পর রংপুর মহানগর যুবলীগ হাজির হাট থানাস্থ গুচ্ছগ্রামের ৭০০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করে রংপুর মহানগর যুবলীগ।

উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাসার এছাড়াও আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানার অফিসার ইনচার্জ সহ যুবলীগের নেতাকর্মীরা।

উক্ত অনুষ্ঠানের বিষয়ে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসাইন জানান আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরিবদের খাওয়াতে খুব ভালোবাসতেন। গরিব মানুষের সেবা করতে তাদের কাছে গিয়ে উপস্থিত হতেন। এই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে কিছু গরিব মানুষের মাঝে খাবারের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই আমরা।

তাদের মুখে একবেলা আহার পৌঁছে দেয়ার জন্য তাদের কাছে ছুটে যাই আমরা এবং চাই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘায়ু কামনা করুক। দীর্ঘজীবী হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ পরিণত করতে পারে এই আশাই ব্যক্ত করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com