বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দিলীপকুমার, রাজকাপুরের বাড়িতে মিউজিয়াম

দিলীপকুমার, রাজকাপুরের বাড়িতে মিউজিয়াম

হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা দিলীপকুমার ও রাজকাপুরের জন্মস্থানে গড়ে উঠতে চলেছে জাদুঘর বা মিউজিয়াম৷ তবে, ভারতে নয়, পাকিস্তানে৷
কয়েকদিন আগে পাকিস্তান সরকার এমনই সিদ্ধান্ত নিয়েছে৷ একথা জানালেন, প্রখ্যাত অভিনেত্রী তথা দিলীপকুমারের স্ত্রী সায়রা বানু৷ তিনি এব্যাপারে যথেষ্ট উচ্ছ্বসিতও বটে৷ পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাঁকে এই উদ্যোগের কথা জানানো হলে, তিনিও প্রত্ত্যুত্তরে ধন্যবাদ জ্ঞাপন করেন৷

প্রসঙ্গত, দিলীপকুমার এখন বার্দ্ধক্যজনিত কারণে অসুস্থ৷ রাজকাপুর বহুদিন আগেই প্রয়াত৷ তবুও, এই আনন্দ সংবাদটি দিলীপকুমারকে জানাতে, তিনি নাকি শিশুর মত উৎফুল্ল হয়ে ওঠেন, জানালেন সায়রা বানু৷

মহম্মদ ইউসুফ খান ওরফে দিলীপকুমারের জন্ম হয় ১৯২২ সালের ১১ই অক্টোবর পেশোয়ারে, তাঁদের পৈতৃক বাড়িতে৷ শৈশব তাঁর হেসেখেলে সেখানেই কেটেছে৷
অন্যদিকে, এই পেশোয়ারেই ১৯১৮ সালে রাজকাপুরের দাদু বশেশ্বরনাথ কাপুর তৈরি করেন “কাপুর হাভেলি”৷ সেখানেই রাজকাপুরের জন্ম৷

এই বিশাল বাড়িটি আজও তাঁর স্মৃতি বহন করে চলেছে৷ দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতাও ছিল চোখে পড়ার মত৷
কিন্তু, শতবর্ষ অতিক্রম করে যাওয়ার ফলে, দুটি বাড়ির অবস্থাই এখন শোচনীয়৷ সরকারের পক্ষ থেকে “বিপজ্জনক বাড়ি” ঘোষণা করা হয়েছে৷ কিন্তু, ঐতিহাসিক গুরুত্ব বজায় রাখার জন্য, পাকিস্তান সরকার বাড়ি দুটি অধিগ্রহণ করার পরিকল্পনা নিয়েছে৷ এবং দুটি বাড়িকেই মিউজিয়ামে পরিণত করা হবে বলে জানিয়েছে৷ এমনকি, দিলীপকুমার ও রাজকাপুরের বিভিন্ন ছবি নিয়ে একটি আর্কাইভও গড়ে তোলা হবে৷

যাতে সেখানে এসে বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম ভারতের এই দুই কিংবদন্তী শিল্পী সম্পর্কে ওয়াকিবহাল হতে পারে৷
প্রসঙ্গত, কয়েক বছর আগে সায়রা বানু দিলীপকুমারকে সঙ্গে নিয়ে পেশোয়ারের বাড়িতে ঘুরে এসেছেন৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com