বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক

২৭ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ
শোকবার্তা

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আজ ২৭ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ রবিবার সন্ধ্যা ০৭ঃ২৫ ঘটিকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

গত ৪ সেপ্টেম্বর জ্বর ও গলাব্যাথা নিয়ে সি এম এইচে ভর্তি হন তিনি। ঐ দিনই করোনা পরীক্ষা করালে পজিটিভ আসে। ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারী বাংলাদেশের ১৩তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তিনি। ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হয়ে ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৩ – ৯৪ সালে সম্পাদক ও ২০০৫ – ২০০৬ সালে সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে যুদ্ধাপরাধী, জঙ্গি ও বঙ্গবন্ধু হত্যা মামলা সহ অনেক গুরুত্বপূর্ণ মামলায় রাষ্ট্রপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যা চিরস্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com