সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

প্রতিদিনের সংবাদের রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেল ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহ্বুবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান

প্রতিদিনের সংবাদের রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেল ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহ্বুবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান


সময় উপযোগী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মুগ্ধতা ও আস্থা রেখে প্রতিদিনের সংবাদ পত্রিকার রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহ্বুবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেছেন।
বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে পত্রিকার প্রধান কার্যালয়ে সম্পাদকের হাতে এ সম্মননা স্বারক তুলে দেন তিনি। এ সময় প্রতিদিনের সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস,এম মাহবুবুর রহমান রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেল কে ধন্যবাদ জানান।

এছাড়াও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের কথা বলে রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেল এর জীবনে উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য যে,গত ২৮ শে আগষ্ঠ প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রাক্তন সম্পাদক ও কথা- সাহিত্যিক রাহাত খানের প্রয়াতে উক্ত পদে বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে এস এম মাহবুবুর রহমান দায়িত্ব গ্রহন করেন।

উক্ত সম্মাননা প্রদানকালে পত্রিকার সহ সম্পাদক ও মফস্বল বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com