বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুবলীগের ৪ দিনের কর্মসূচি ঘোষণা

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুবলীগের ৪ দিনের কর্মসূচি ঘোষণা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে যুবলীগ। এর মধ্যে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দেশব্যাপী দোয়া, খাবার বিতরণ ও ভার্চুয়াল আলোচনা সভান কর্মসূচী রয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির অনুযায়ী ২৫ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার পর মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হবে।

একই দিন ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে বাদ জুম্মা মিরপুর হযরত শাহ আলী (রাঃ) মাজার মসজিদে এবং বাদ আসর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে হাইকোর্ট মাজার মসজিদে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হবে।

২৬ সেপ্টেম্বর শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন জেলায় ভবঘুরে, পথশিশু, অসহায় মানুষের মাঝ রান্না করা খাবার বিতরণ করা হবে। ২৭ সেপ্টেম্বর রেবববার দেশব্যাপী শুভেচ্ছা বৃক্ষরোপণ করা হবে।
২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

এছাড়া দৃষ্টি ও বাকপ্রতিবন্ধী এবং অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও বস্ত্র বিতরণ করা হবে। একই কর্মসূচি পালিত হবে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে। বাদ মাগবির যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়সহ প্রতিটি ইউনিটে প্রধানমন্ত্রীর জীবনির উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com