বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কর্মকান্ডের প্রেজেন্টেশন প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কর্মকান্ডের প্রেজেন্টেশন প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত একটি উপস্থাপনা প্রত্যক্ষ করেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবনে জাতীয় সংসদ ভবনের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কিত এই পাওয়ার পয়েন্ট উপস্থাপনাটি প্রত্যক্ষ করেন।

জাতীয় সংসদ ভবন সূত্র জানায়, বর্তমানে সংসদ সচিবালয়ে ১৩২১ জন কর্মকর্তা-কর্মচারি কর্মরত রয়েছেন। কিন্তু বর্তমান ভবন কাঠামোতে তাঁরা স্থান সংকুলানের সমস্যায় রয়েছেন।
প্রেস সচিব বলেন, এমতাবস্থায় জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার ৫২ হাজার ৯৭ স্কয়ার ফিট জায়গাকে কাজে লাগানোর জন্য এই পাওয়ার পয়েন্ট উপস্থাপনা উপস্থাপন করা হয়।


পাশাপাশি, সংসদ ভবনের স্থপতি লুই কানের মূল নকশায় থাকা অন্যান্য অনির্মিত স্থাপনাসমূহ সম্পর্কেও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
ইহসানুল করিম বলেন, সংসদের মূল ভবন, এমপি হোষ্টেল এবং পাঁচটি ন্যাম ভবনের সংস্কারের বিষয়েও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী সংসদ ভবনের উন্নয়নকার্যে সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশনা ও প্রদান করেন, জানান প্রেস সচিব ।
জাতীয় সংসদের স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী,চিফ হুইপ নূর-ই-আলম লিটন চৌধুরী,

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ এমপি, স্থাপত্যকলা বিভাগের প্রধান স্থপতি এএসএম আমিনুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com