বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
মানিকগঞ্জে চকমিরপুর ইউনিয়নে কৃষকদের মাঝে চক্ষুসেবা প্রদান

মানিকগঞ্জে চকমিরপুর ইউনিয়নে কৃষকদের মাঝে চক্ষুসেবা প্রদান

স্বেচ্ছাসেবাকে এগিয়ে নেয়ার পাশাপাশি স্বেচ্ছাসেবাকে ব্রত করে অগ্রসরমান ব্যক্তি ও সংগঠনসমূহের কার্যক্রমসমূহের মধ্যে পারষ্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরির একটি সাধারণ প্ল্যাটফর্ম এর নাম সেবা সমন্বয়।

ন্যায়, সাম্য ও ভ্রাতৃত্ব – এই মূলমন্ত্র নিয়ে সেবা সমন্বয় জনস্বার্থে কয়েকটি নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে কাজ করে যাচ্ছে। লক্ষ্য – উদ্দেশ্যগুলো হচ্ছে : নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে দেশীয় বীজ ও কৃষিদ্রব্য সংরক্ষণ ও এর প্রসার, স্ব- কর্মসংস্থান সৃষ্টি ও এর বিকাশ,

প্রাকৃতিক সামাজিক দুর্যোগ ও তৎ পরবর্তী দুর্ভোগ মোকাবিলা এবং সুস্বাস্থ্য রক্ষায় ভেষজ উদ্ভিদ ও প্রাকৃতিক উপাদানের প্রয়োগ বৃদ্ধি।

এদেশের মানুষ ও মাটির সাথে মিশে কৃষি ও কৃষকের স্বার্থে কাজ করার অভিপ্রায়ে পথযাত্রার সংকলন ধারণ করে “কৃষক চক্ষু সেবা” কার্যক্রম শুরু করেছে “সেবা সমন্বয়”।

যার ধারাবাহিকতায় সেবা সমন্বয় আজ মানিকগঞ্জ জেলার চকমিরপুর ইউনিয়নে প্রায় তিন শতাধিক কৃষক ও কৃষক পরিবারের সদস্যদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করে।

‘বাংলার কৃষকের মলিন চোখ, বাংলার মাটিতেই সজীব হোক’ প্রতিপাদ্য ধারণ করে বাংলার মাটির মানুষদের জন্য এই চক্ষু সেবা আয়োজন সেবা সমন্বয়-এর সাথে যৌথ উদ্যোগে বাস্তবায়ন করে ডা. মইন আই কেয়ার নেটওয়ার্ক।

আয়োজিত ‘কৃষক চক্ষু সেবা’ আয়োজনে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় চশমা ও ঔষধ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com