বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারের আশুলিয়ায় স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক

সাভারের আশুলিয়ায় স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে তাসমিরা আক্তার নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারনা পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ড।

শনিবার (০৬ জুন) ভোরে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ওই দম্পতির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা ‍পুলিশ। স্বামী-স্ত্রী দুইজনই পোশাক শ্রমিক।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই টুম্পা সাহা জানায়, ভোরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই দম্পতির ভাড়া বাসা থেকে গলা কাটা অবস্থায় স্বামী মমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় তার স্ত্রী তাসমিরা আক্তারকে। স্ত্রী তাসমিরা আক্তারের শরীরেও আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে তাদের ধারনা পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে স্ত্রী তাসমিরা আক্তার।

এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ আরও জানায়, নিহত মমিনুল ইসলাম একজন পেশায় পোশাক শ্রমিক। আর তার স্ত্রীও পোশাক শ্রমিক। এর মধ্যে স্ত্রী তাসমিরা আক্তারের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায় এবং স্বামী মমিনুল ইসলামের গ্রামের বাড়ি ঠাকুরগাও জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com