মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বৃদ্ধকে আদালতের সিঁড়ির গোড়ায় বসে থাকতে দেখে বিচারক নিজে নিচে নেমেছেন !!

বৃদ্ধকে আদালতের সিঁড়ির গোড়ায় বসে থাকতে দেখে বিচারক নিজে নিচে নেমেছেন !!

আদালতের সিঁড়ি বেয়ে উঠতে পারছিলেন না বয়সের ভারে ন্যুব্জ এক বৃদ্ধা। হতাশ হয়ে বসেছিলেন সিঁড়ির গোড়ায়। খবর পেয়ে ফাইলপত্র নিয়ে নিজেই নেমে এলেন বিচারক। বৃদ্ধার অভিযোগ শুনে, সুরাহা করে দিলেন বিষয়টা।

ভারতের তেলেঙ্গানা রাজ্যের ভুপালপল্লির জেলা আদালতে ঘটেছে এই ঘটনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনা।

আব্দুল হাশেম নামের ওই বিচারক তার কেরানির কাছে জানতে পারেন, বয়স্ক ভাতা পাচ্ছেন না বলে দুইবছর ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন ওই বৃদ্ধা।

শুনানির দিন ঠিক হলেও, বয়স আর ক্লান্তির কারণে সিড়ি বেয়ে উঠতে পারছিলেন না তিনি।

সব শুনে আবদুল হাশেম নিচে নেমে সিড়ির গোড়ায় বসেই শুনানি সম্পন্ন করেন। দুই বছর ধরে ঝুলে থাকা বিষয়টিরও সুরাহা হয়।

ঘটনাটি ফেসবুক থেকে সংগৃহ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com