বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
২০২১ সালের মাঝামাঝির আগে ভ্যাকসিনের আশা করছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা

২০২১ সালের মাঝামাঝির আগে ভ্যাকসিনের আশা করছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন পাওয়ার আশা করা সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ২০২১ সালের মাঝামাঝির আগে কোভিড-১৯ প্রতিরোধে ব্যাপক ইমিউনাইজেশন সম্ভব হবে না।
জেনেভা ভিত্তিক সংস্থাটি বলেছে, কোভিড-১৯ রোধে ভ্যাকসিন উন্নয়ন প্রতিযোগিতার তোড়জোড় সত্ত্বেও এ নিয়ে উদ্বেগের কারণে এটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত না হওয়া পর্যন্ত ভ্যাকসিন প্রয়োগে সমর্থন দেবে না।


করোনা মহামারিতে এ পর্যন্ত ৮ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ২ কোটি ৬০ লাখের বেশী লোক আক্রান্ত হয়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়ে বিশ্বের কোটি কোটি মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা চূড়ান্ত ট্রায়ালে রয়েছে এমন সম্ভাব্য ‘বেশ কিছু ভ্যাকসিন’ বিবেচনায় নিয়েছে। এসব ভ্যাকসিন টেস্টের সঙ্গে হাজার হাজার মানুষ জড়িত রয়েছে।


ডব্লিউএইচও মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেছেন,‘বাস্তব সময়সীমার পরিপ্রেক্ষিতে আমরা আগামী বছরের মাঝামাঝির আগে ব্যাপক টিকা দেয়ার আশা করছি না।’
রাশিয়া ইতোমধ্যেই একটি ভ্যাকসিন অনুমোদন করেছে, শুক্রবার দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়, প্রাথমিক টেস্টে অংশ নেয়া রোগীদের এন্টিবডির উন্নয়ন হয়েছে এবং গুরুতর কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।


তবে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই টেস্ট হয়েছে সীমিত আকারে, সুরক্ষা ও কার্যকারিতা যাচাইয়ে মাত্র ৭৫ জন রোগীর ওপর টেস্ট করা হয়েছে।


ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোকে ১ নভেম্বরের মধ্যে সম্ভাব্য ভ্যাকসিনের জন্য তৈরি থাকতে বলেছে। ৩ নভেম্বর নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের ভ্যাকসিন সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com