শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ব্রাজিলিয়ান মিডফিল্ডার এ্যালানকে দলে নিয়েছে এভারটন

ব্রাজিলিয়ান মিডফিল্ডার এ্যালানকে দলে নিয়েছে এভারটন

ব্রাজিলিয়ান মিডফিল্ডার এ্যালানকে নাপোলি থেকে তিন বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন। বিভিন্ন সূত্রমতে জানা গেছে ২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নাপোলি থেকে এ্যালানকে উড়িয়ে এনেছে এভারটন।
২৯ বছর বয়সী এ্যালান নাপোলির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২০০’রও বেশী ম্যাচে ১১টি গোল করা ছাড়াও ১৬টি এসিস্ট করেছেন। গত মৌসুমে নাপোলিকে কোপা ইতালিয়া শিরোপা জয়ে সহযোগিতা করেছেন।


ক্লাবের এক বিবৃতিতে এ্যালান বলেছেন, ‘এভারটনের সাথে চুক্তি করতে পারাটা দারুন আনন্দের। সত্যিকার অর্থেই এখানে আসতে পেরে আমি দারুন খুশী। আশা করছি ক্যারিয়ারের অন্যান্য সময়ের মত এই ক্লাবের হয়ে অবদান রাখতে পারবো।’
ব্রাজিলের হয়ে ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এ্যালান ২০১৯ সালে কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন।


এর মাধ্যমে এ্যালান আবারো ম্যানেজার কার্লো আনচেলত্তির সাথে সম্পর্ক গড়তে যাচ্ছেন। এর আগে নাপোলির কোচ হিসেবে আনচেলত্তির অধীনে খেলেছেন এ্যালান।


গত মৌসুমে ১২তম স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা এভারটন আগামী ১৩ সেপ্টেম্বর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com