শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সরকারি বাসা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ভাড়াটে সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় নিহত ২০, খেরসনে সীমিত যুদ্ধবিরতি অনলাইনে প্রতারিত হলে অভিযোগ করবেন যেভাবে তাহসিফ সৌরির মরদেহে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে রক্ত নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত, শুনানি ৫ নভেম্বর ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন ও আলেক্সিয়া পুতেল্লাস ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, দিনে যেতে পারবেন ৩৫০০ পর্যটক
নিম্ন আদালতে পাঁচদিনে ১০ হাজার জামিন

নিম্ন আদালতে পাঁচদিনে ১০ হাজার জামিন

দেশের নিম্ন আদালত পাঁচ দিনে দশ হাজার আসামির জামিন মঞ্জুর দিয়েছে।বিভিন্নঅপরাধের মামলায় করা আসামিদের জামিন আবেদনের উপর শুনানি নিয়ে এই আদেশদেওয়া হয়।এর মধ্যে গত দুই দিনে দেওয়া হয়েছে সাত হাজার আসামির জামিন।সোমবার নিম্ন আদালত থেকে ৩ হাজার ৬৩৩ জন এবং রবিবার ৩ হাজার ৪৪৭ জনআসামি জামিন পান।নিম্ন আদালতের বিভিন্ন ভার্চুয়াল কোর্ট ভিডিও কনফারেন্সিংয়েরমাধ্যমে শুনানি নিয়ে এই জামিন মঞ্জুরের আদেশ দেয়।দেশের কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি রয়েছে।বন্দির চাপ কমাতে এই জামিনসহায়ক ভূমিকা পালন করবে।কারণ করোনাকালে আদালতে সাধারণ ছুটি চলছে।এঅবস্থায় ভার্চুয়াল কোর্টে সীমিত পরিসরে বিচার কাজ পরিচালিত হচ্ছে।গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন প্রধানবিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এরপরই নিম্ন আদালতের কোর্ট গুলোতে শুধু জামিনশুনানি করছেন বিচারকরা।সেই নির্দেশনা অনুযায়ী ১১ মে থেকে আইনজীবীরা ই-মেইলেরমাধ্যমে অধস্তন আদালতগুলোতে জামিনের দরখাস্ত দাখিল করছেন।আটটি বিভাগের জেলা ও দায়রা জজ,নারীওশিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল,শিশুআদালত,চীফ জুডিশিয়াল ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত চার দিনে ১৬হাজার ৪৪২ টি জামিনের আবেদন দাখিল করেন আইনজীবীরা।দাখিলকৃত আবেদনেরমধ্যে খুন,ধর্ষণ, ডাকাতি,চুরির মামলাসহ বিভিন্ন ফৌজদারি অপরাধের মামলা রয়েছে।এসব আবেদনের উপর শুনানি নিয়ে গত পাঁচ কার্যদিবসে ১০ হাজার ৫৮ জনকে জামিনদেন বিচারকরা।এছাড়া খারিজ করা হয়েছে এক হাজারের উপর জামিন আবেদন।জামিনপ্রাপ্তদের অধিকাংশই কারামুক্তি পেয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com