শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
প্রণব মুখার্জির মৃত্যুতে আবদুর রহমানের শোক

প্রণব মুখার্জির মৃত্যুতে আবদুর রহমানের শোক

ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান।সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আবদুর রহমান বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত হারালো একজন বিজ্ঞ ও দেশপ্রেমিক নেতাকে আর বাংলাদেশ হারালো একজন আপনজনকে।

তিনি প্রণব মুখার্জির আত্নার শান্তি কামনা এবং তার শোক-সন্তোপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। স্নায়ু ঘটিত সমস্যা দেখা দেয়ায়, পর দিন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। ফুসফুস ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি প্রণব মুখার্জি ছিলেন কোমায়।

চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণ এবং কিডনির অকার্যকারিতার চিকিৎসা ঠিকঠাক চলছিল তার। ছিলেন ভেন্টিলেটর সাপোর্টে। তার শরীরে রক্ত সঞ্চালন স্থিতিশীল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মৃত্যু বরণ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com