বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
অস্ত্র মামলায় বহিস্কৃত যুব মহিলা লীগের পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

অস্ত্র মামলায় বহিস্কৃত যুব মহিলা লীগের পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী‌র বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ আজ। সোমবার (৩১ আগস্ট) সকালে কারাগার থেকে আদালতে আনা হয় পাপিয়া ও তার স্বামী সুমনকে। রাখা হয় আদালতের গারদখানায়।

মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে অস্ত্র মামলায় আজ এ দুই আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

র‌্যাবের হাতে গ্রেফতার পাপিয়ার বিরুদ্ধে অভিযোগ, গাড়ি বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসার আড়ালে পাপিয়া অবৈধ অস্ত্রের ব্যবসা করতেন। পাপিয়ার ফার্মগেটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে র‌্যাব একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২০টি গুলি উদ্ধার করে।

এ ঘটনায় শে‌রে বাংলানগর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। গত ২৩ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে আদালত অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরুর নির্দেশ দেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী ম‌ফিজুরকে গ্রেফতার করে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com