শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সৈয়দপুরে উৎসবমুখর পরিবেশে পবিত্র আশুরা পালন

সৈয়দপুরে উৎসবমুখর পরিবেশে পবিত্র আশুরা পালন

নীলফামারীর সৈয়দপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইমামবাড়া গুলোতে বসানো হয়েছে তাজিয়া
নীলফামারীর সৈয়দপুরে ৪৪ টি ইমামবাড়ায় আনুষ্ঠানিকভাবে তাজিয়া বসানোর পর শুরু হয় ভক্তদের নিয়াজ ফাতিহা। মহররমকে ঘিরে প্রতিটি ইমামবাড়া সহ শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।


শতশত পুরুষ, নারী ও শিশুর ইয়া হাসান- ইয়া হোসেন ধ্বনীতে মূখরিত আকাশ-বাতাশ। ঢোলের শব্দের মধ্য দিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতায় ইমামবাড়া গুলোতে রাত দশটার পর বসানো হয়েছে তাজিয়া। তাজিয়া বসানোর পর ভক্তরা শুরু করে কারবালার শোকগাঁথা, মান্নতের নিয়াজ ফাতেহা। মহামারী করোনার কারনে তাজিয়া মিছিল না হলেও গতকাল বিকাল ৪ টা থেকে শতশত ভক্তরা জড়ো হতে থাকে ইমামবাড়াগুলোতে।

মান্নত আর অন্যায়ের বিরুদ্ধে নিশান চড়ানোর পাশাপাশি চলে ফাতিহা পাঠ ও সিন্নি বিতরন। মহররমের অন্যতম আকর্ষন তাজিয়া দেখতে শতশত পুরুষ,নারী,শিশুর পদচারনায় গভীর রাত পর্যন্ত মুখরিত থাকে সৈয়দপুর ।আজ রবিবার প্রতিকী কারবালার মাঠে আনুষ্ঠানিকভাবে শেষ হয় মহররমের কার্যক্রম।


চিরাচরিত ভাবে সাংস্কৃতিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যো দিয়ে প্রতিবছর দশই মহররম উৎসবমুখর পরিবেশে পবিত্র আশুরা পালন করে আসছে নীলফামারীর সৈয়দপুরের অবাঙ্গালী জনগোষ্ঠী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com