রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সোমবার দেশে ফিরছেন সাকিব

সোমবার দেশে ফিরছেন সাকিব

যুক্তরাষ্ট্র থেকে আগামী সোমবার দেশে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দেশে ফেরার পর করোনা পরীক্ষা করা হবে সাকিবের। এরপর কোয়ারেন্টাইন শেষে সাভারের বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন করবেন তিনি।


দেশে করোনার প্রকোপ শুরুর পরই যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। সেখানে ছিলো তার পরিবার। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি হোটেলে ১৪ দিনের আইসোলেশন শেষে পরিবারের কাছে ফিরেন তিনি।
মূলত সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। গত ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এর আগে ২০১৫ সালের ৯ নভেম্বর প্রথম সন্তানের বাবা হন সাকিব।


বিসিবির কোনো সুযোগসুবিধা সাকিব ব্যবহার করতে পারবেন না। তবে জাতীয় দলের কোচরা তাকে একাকী ট্রেনিং করাতে পারবেন। সেটাও হতে হবে ক্রিকেট বোর্ডের সুযোগ সুবিধার বাইরে।
আগামী অক্টোবরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। নিষেধাজ্ঞা থাকায় সিরিজের শুরু থেকে খেলতে পারবেন না সাকিব।


ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় গেল বছরের ২৮ অক্টোবর নিষিদ্ধ হন সাকিব। যা শেষ হচ্ছে ২৯ অক্টোবর।
তবে শ্রীলংকা সফরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলার সুযোগ থাকছে সাকিবের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com