বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা ভাইরাস মোকাবেলায় ১৪৪ ধারা জারি হচ্ছে সংসদ ভবন এলাকায়

করোনা ভাইরাস মোকাবেলায় ১৪৪ ধারা জারি হচ্ছে সংসদ ভবন এলাকায়

আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় ১৪৪ ধারা জারি হচ্ছে। এর মাধ্যমে সংসদ ভবন ও আশপাশের এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ১০ জুন (বুধবার) থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে, এর তিন দিন আগে থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে।

৪ জুন, বৃহস্পতিবার সংসদ ভবনে বাজেট অধিবেশনের প্রস্তুতিমূলক বৈঠকে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাস মোকাবিলা ও নিরাপত্তা বিষয়ক আইন-শৃঙ্খলা নিয়ে করণীয় ঠিক করতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্ব বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিএমপির প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গণপূর্ত বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ১৪৪ ধারা জারির সিদ্ধান্তের পাশাপাশি বাজেট অধিবেশনে মন্ত্রী-এমপিদের সঙ্গে পিএস বা এপিএসকে না নিয়ে আসা কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে গাড়িতে বহন না করার জন্য অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী ১০ জুন (বুধবার) থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন শুরুর পরের দিন অর্থাৎ ১১ জুন বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন হবে। এটি পাস হবে ৩০ জুন।

এ অধিবেশনটি এমন সময় শুরু হচ্ছে যখন দেশে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে। সংক্রমণের ঝুঁকি থাকার কারণে যত সম্ভব স্বল্প উপস্থিতি নিয়েই অধিবেশন শুরু ও শেষ করা যায় কি-না, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়। তাছাড়া মন্ত্রী এবং এমপিদের পিএস বা এপিএস না নিয়ে আসার জন্য অনুরোধ করার কথা ওঠে বৈঠকে। সেই সাথে ড্রাইভারদের মাধ্যমে যেন করোনা সংক্রমণ না ছড়াতে পারে সেজন্য তাদের বাসস্থান, গতিবিধি ইত্যাদি সম্পর্কে সচিবালয়কে জ্ঞাত করা ও করোনা টেস্ট করানোর সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com