বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার-ওবায়দুল কাদের

নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার-ওবায়দুল কাদের

২৯ আগস্ট ২০২০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় সরকার শর্ত সাপেক্ষে আগামী পহেলা সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি আজ সকালে ঢাকা সড়ক জোন,বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সেের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হয়ে এ সিদ্ধান্তের কথা জানান।

গণপরিবহনের যাত্রী, চালক,সুপারভাইজার ও টিকেট বিক্রিরকারীসহ সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোন যাত্রী পরিবহন করা যাবে না।

তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়ম ও শর্ত মেনে পরিবহন চালানোর জন্য মালিক শ্রমিকদের আহবান জানান।পাশাপাশি যাত্রীদেরকেও মাস্ক পরিধানসহ নিজের সুরক্ষায় সচেতন থাকতে হবে।

মন্ত্রী বলেন সরকারি নির্দেশনা সকলকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেয়া হবে।
তিনি বলেন আইন অমান্যকারি যানবাহনের বিরুদ্ধে সাথে সাথে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দেন।


ওবায়দুল কাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্টদের এবিষয়ে কঠোরভাবে প্রতিপালনের আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com