রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ব্যক্তিগত অনুশীলনে বিসিবির অসম্মতি

ব্যক্তিগত অনুশীলনে বিসিবির অসম্মতি

দিনের পর দিন ঘরে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। বাড়িতে ব্যক্তিগতভাবে ফিটনেস নিয়ে কাজ করছেন বটে, কিন্তু ব্যাটিং না করতে পেরে হাপিয়ে উঠেছেন তিনি। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করার জন্য। কিন্তু না করে দিয়েছে বিসিবি।

বিসিবি জানিয়েছে, বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নতি না হলে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানো হবে না। তবে পরিস্থিতি মোটামুটি ঠিকঠাক হলেই যাতে অনুশীলন করা যায়, তা নিশ্চিত করতে এখনই প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিসিবি।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, “মুশফিকের সাথে আমাদের কথা হয়েছে। সে ব্যক্তিগত অনুশীলন করতে চেয়েছিলো। কিন্তু ব্যক্তিগত অনুশীলনেও তো নেট বোলার লাগে, মাঠকর্মীদেরও কাজ করতে হয়। সুতরাং এটি আর ব্যক্তিগত থাকে না। ফলে ঝুঁকি তৈরি হয়।”

তিনি আরো বলেন, “এ কারণে আমরা মুশফিককে এখনই অনুশীলনে নামার অনুমতি দিতে পারি না। তবে মাঠ এবং অন্যান্য জায়গা জীবাণুমুক্ত করা হচ্ছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। করোনাভাইরাস পরিস্থিতি এখন পর্যন্ত ভালো না। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং পরিস্থিতি খারাপ হচ্ছে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

গত মার্চ মাসের ১৬ তারিখ থেকে বাংলাদেশে সব ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ আছে। এর মধ্যে বাংলাদেশের পাকিস্তান সফর, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর স্থগিত হয়ে গেছে। ঘরোয়া ক্রিকেটও পুরোপুরি বন্ধ। সব মিলিয়ে ক্রিকেটাঙ্গনে বিরাজ করছে স্তব্ধতা।

মুশফিকের মতো জাতীয় দলের অন্য ক্রিকেটাররাও আপাতত নিজস্ব ব্যবস্থায় ফিটনেস অনুশীলন করছেন। স্কিল অনুশীলনে ফেরার জন্য তাদের আরো অপেক্ষা করা ছাড়া উপায় আপাতত দেখা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com