সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
প্যারিসে সমর্থকদের জমায়েত নিষিদ্ধ করলো পুলিশ

প্যারিসে সমর্থকদের জমায়েত নিষিদ্ধ করলো পুলিশ

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ব্যর্থ হলেও প্রিয় দল যে প্রথমবারের মত ফাইনালে খেলেছে এটাই পিএসজির উচ্ছসিত সমর্থকদের কাছে অনেক কিছু। যে কারনে লিসবন থেকে দেশে ফেরার পর নেইমার-এমবাপ্পেদের স্বাগত জানাতে সমর্থকরা উন্মুখ হয়ে ছিল। কিন্তু সম্ভাব্য সব ধরনের নেতিবাচক ঘটনা এড়ানোর জন্য প্যারিসের পুলিশ পার্ক ডি প্রিন্সেসে সমর্থকদের সব ধরনের জমায়েত ও প্যারেড সংক্রান্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষনা করেছে।


এই নিষেধাজ্ঞা স্থানীয় সময় সোমবার দুপুর আড়াইটা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকার ঘোষনা হয়। পুরো রাজধানী জুড়েই এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে এক বিবৃতিতে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ কমিশনার দিদিয়ের লালেমেন্ট বলেছেন, ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে পিএসজি পরাজতি হবার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফাইনালের দিন বেশ কিছু অনাকাঙ্খিত ঘটনা গাড়ি পোড়ানো, দোকান ভাঙ্গচুরের পর ১৪৮জনকে বিক্ষুব্ধ সমর্থককে আটক করা হয়।

তারই জেড়ে পিএসজি দেশে ফেরার পর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে লালেমেন্ট জানিয়েছেন।
একইসাথে সোমবার বিকেল সাড়ে চারটা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের বার, পাব ও রেষ্টুরেন্ট বন্ধ রাখার পাশাপাশি পার্ক ডি প্রিন্সেসের হাইওয়েতে কোন ধরনের মদ্যপানও নিষিদ্ধ করেছিল পুলিশ।


সোমবার চার্লস ডি গলে বিমানবন্দরে অবতরণ করেছে পিএসজি এবং সেখান থেকে সরাসরি তাদেরকে বাসে করে মাঠে নিয়ে আসা হয়। এ সময় ক্লাব খেলোয়াড়দের জন্য কিছু সামাজিক ইভেন্টের আয়োজন করেছিল যেখানে তাদের পরিবাররাও উপস্থিত ছিলেন। মূলত ২০১৯-২০ মৌসুম শেষ হয়ে যাবার কারনে পুরনো মৌসুমকে বিদায় ও নতুন মৌসুমকে স্বাগত জাননোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছিল।


পিএসজির শীর্ষ ফ্যান গ্রুপ দ্য কালেকটিফ আলট্রাস প্যারিস পার্ক ডি প্রিন্সেসে বিকেল ৫টার সময় একটি র‌্যালির পরিকল্পনা করেছিল যা শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার কারনে অনুষ্ঠিত হতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com