রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শ্রীলংকা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ম্যাকমিলান

শ্রীলংকা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ম্যাকমিলান


আসন্ন শ্রীলংকা সফরে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পারিবারিক কারনে সদ্য বাংলাদেশের ব্যাটিং কোচের পদ ছেড়ে দেয়া দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জির স্থলাভিষিক্ত হচ্ছেন ম্যাকমিলান।


নিউজিল্যান্ডের হয়ে এক দশকের ক্যারিয়ারে ম্যাকমিলান টেস্ট-ওয়ানডে-টি-২০ ফরম্যাট মিলিয়ে ৮’হাজারের বেশি রান করেছেন। ৫৫ টেস্টে ৩১১৬ রান, ১৯৭ ওয়ানডেতে ৪৭০৭ রান ও ৮টি টি-২০তে ১৮৭ রান করেছেন ম্যাকমিলান। বল হাতে টেস্টে ২৮টি ও ওয়ানডেতে ৪৯টি উইকেট শিকার করেন তিনি।
১৯৯৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেন ৪৩ বছর বয়সী ম্যাকমিলান।
ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ড দলের ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকমিলান।


ক্যান্টারবুরি, মিডলসেক্স ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানের।
আগামী অক্টোবর-নভেম্বরে শ্রীলংকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শ্রীলংকা সফরের জন্য প্রাক-ক্যাম্পের আগে দলের সাথে যোগ দিবেন ম্যাকমিলান।


লংকান সফরের জন্য আগামী ২৩ বা ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে দেশেই তিন দিনের ক্যাম্প অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com