শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গেজেট করে আইনজীবী সনদ প্রদানের দাবিতে রংপুরে আইনমন্ত্রী ও বার কাউন্সিলের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ

গেজেট করে আইনজীবী সনদ প্রদানের দাবিতে রংপুরে আইনমন্ত্রী ও বার কাউন্সিলের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ

করোনাকালে মানবিক বিবেচনায় বার-কাউন্সিলের এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণদের গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবিসহ ৩ দফা দাবিতে সোমবার (২৪ আগষ্ট) দুপুর রংপুরের জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী ও বার কাউন্সিলের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ রংপুর বারের শিক্ষানবীশ আইনজীবী পলাশ কান্তি নাগ, রাতুলুজ্জামান রাতুল, রাকিবুল হাসান, হাফিজুর রহমান, পারুল বেগম, লাকি পারভীন, রোজিনা খাতুন,নাসির সুমন, স্বপন রায় প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়-বার কাউন্সিলের পরীক্ষা গ্রহণের দীর্ঘসূত্রিতার কারণে হাজার হাজার শিক্ষানবীশ আইনজীবীর মেধা ও জীবনের মূল্যবান সময়ের অপচয় ঘটছে। ২০১২ সালের পূর্বে বছরে ২ টি পরীক্ষা অনুষ্ঠিত হতো।

এরপর থেকে পরীক্ষা পদ্ধতির ব্যাপক পরিবর্তন ও ৩/৪ বছর পর পর তিনস্তরে পরীক্ষা গ্রহণ করা হয়। ২০১৭ সালে প্রতিবছর পরীক্ষা গ্রহণ ও তালিকাভুক্তি সম্পন্ন করার বিষয়ে আপীল বিভাগের নির্দেশনা থাকার পরও তা উপেক্ষিত হয়েছে।

এবার দীর্ঘদিন পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে রিটেন-ভাইবা পরীক্ষা গ্রহণে অনেকবেশী সময়ের অপচয় ঘটবে। তাছাড়া রিটেন পরীক্ষা সম্পূর্ণরুপে বিতর্কিত ও দীর্ঘসূত্রিতার।

তাই মানবিক বিবেচনায় বার কাউন্সিলের এমসিকিউ উত্তীর্ণদের রিটেন,ভাইবা থেকে অব্যাহতি দিয়ে বিশেষ গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদান,

রিটেন পরীক্ষা চিরতরে বাতিল,পরবর্তী এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা ও এনরোলমেন্ট কমিটি সংস্কারের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com