শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রীর কাছে রংপুরের নতুন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি: বিক্ষোভ

প্রধানমন্ত্রীর কাছে রংপুরের নতুন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি: বিক্ষোভ

২০১৩ সালে জাতীযকরণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উত্তোলনকৃত টাইম স্কেল ফেরত সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র বাতিলের দাবিতে রংপুরে মাঠে নেমেছে ভুক্তভোগি শিক্ষকরা। দাবি আদায়ে তারা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে।

রোববার দুপুরে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের ব্যানারে শিক্ষা অফিস থেকে একটি মিছিল নিয়ে পাঁচশতাধিক শিক্ষক ডিসি অফিসে যান। সেখানে তারা ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

এসময় শিক্ষক জোটের আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ওয়াহেদুল ইসলাম বকুল, অর্থ বিষয়ক আহবায়ক রব্বে জামাল, সদস্য জয়নাল আবেদীন, আব্দুল মজিদ, রবিন্দ্রনাথ, মন্দিরা বেগমসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রের কারণে সারাদশের ৪৮ হাজার ৭২০ জন প্রাথমিক শিক্ষক চরম ক্ষতির মুখে পড়েছেন। ইতোমধ্যে অনেক শিক্ষক অবসর ও মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবার এখন দুশ্চিন্তায় আছেন। আন্দোলনকৃত শিক্ষকরা অবিলম্বে পরিপত্রটি প্রত্যাহার করার দাবি জানান।

স্মারকলিপিতে ২০১৩ সালের ২৯ সেপ্টেম্বর জাতীয়করণকৃত শিখ্ষকদেও আর্থিক সুবিধাসহ অন্যান্য প্রাপ্ত্য বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত নীতিমালা সংবলিত গেজেট বাস্তবায়নের দাবি জানানো হয়। তা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com