শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অসহায় মা-বোনদের বিনামূল্যে চিকিৎসার জন্য ভার্চুয়াল ক্যাম্পেইন করলো “চলো স্বপ্ন ছুঁই”

অসহায় মা-বোনদের বিনামূল্যে চিকিৎসার জন্য ভার্চুয়াল ক্যাম্পেইন করলো “চলো স্বপ্ন ছুঁই”

আজ ২১ আগষ্ট (শুক্রবার) অসহায় মা-বোনদের বিনামূল্যে চিকিৎসা দিল “চলো স্বপ্ন ছুঁই” সেচ্ছাসেবী সংগঠনটির একঝাঁক তরুণ।

বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়েছে। এমতাবস্থায় অনেকই কাজ-কর্ম হারিয়ে ঘরে বসে আছে। অসুখ-বিসুখের দেখা দিলেও অভাবের কারণে ভালো ডাক্তার দেখাতে পারছে না। মেডিকেল গুলোতে যেতেও ভয় পাচ্ছে।

তাই সমাজের অসহায় মানুষের চিন্তা করে “চলো স্বপ্ন ছুঁই” আরেক সেচ্ছাসেবী সংগঠন “ইয়ুথ মুভমেন্ডস” এর সহযোগিতা নিয়ে যৌথ উদ্যোগে ভার্চুয়াল মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করেছে।

রংপুর নগরীর বখতিয়ারপুর এলাকার আল ফাতিহা ইন্টারন্যাশনাল মডেল স্কুল মাঠ প্রাঙ্গনে আয়োজন করা হয় ভার্চুয়াল মেডিকেল ক্যাম্পেইনটি। যেখানে ” চলো স্বপ্ন ছুঁই” এর সদস্য বৃন্দ ও বিভিন্ন মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ভার্চুয়াল পদ্ধতিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিকট হতে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে সক্ষম হন কয়েকশত মানুষ।

সেই সাথে বিনামূল্যে জরুরি প্রয়োজনে দরকারী বিভিন্ন ওষুধ সরবরাহ করেন তারা। দেশের এই পরিস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা সেবার লক্ষ্যে “চলো স্বপ্ন ছুঁই” এর এরুপ মহৎ উদ্যোগ কে সাধুবাদ জানান সেবাপ্রাপ্ত রোগী ও স্থানীয় ব্যাক্তিবর্গ।

উপস্থিত একজন সেবা গ্রহীতা নাসিমা বেগম (৪২) বলেন,”বাবারা আমার বয়স হইছে। ঠিক মতো চলতে পারিনা, তার উপর করোনা ভাইরাস। এইসব কারণে রোগ হওয়ার পরেও ডাক্তারের কাছে যাইতে পারি না। আজকে আমাদের গ্রামে “চলো স্বপ্ন ছুঁই”

এর ছেলে মেয়েরা এত সুন্দর একটা আয়োজন করাতে আমরা অনেক খুশি। ডাক্তার স্যারেরাও অনেক ভালো ভাবে সমস্যার কথা শুনেছেন এবং সব কিছু বুঝিয়ে দিয়েছেন। মাঝেমধ্যে এরকম কিছুর আয়োজন কর‍লে আমাদের জন্য অনেক উপকার হয়”।

উক্ত মেডিকেল ক্যাম্পেইন এ “চলো স্বপ্ন ছুঁই” এর অন্যান্য সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠন এর সভাপতি মুহতাসিম আবশাদ জিসান।

তিনি জানান,”আমাদের লক্ষ্য হলো করোনার প্রভাবে সাধারণ মানুষ যেনো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় তার লক্ষ্যে “ইয়ুথ মুভমেন্টস” এর সাথে যৌথ প্রচেষ্টায় এই ফ্রী মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করেছি আমরা যা আগামিতে আরো বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অগ্রসর করাবো ইনশাআল্লাহ”।

করোনা পরিস্থিতির প্রথম থেকে বিভিন্ন সচেতনতামূলক কাজ যেমন জীবাণু নাশক স্প্রে, সুরক্ষা মার্কিং,দেয়াল লিখন,মাস্ক বিতরণ,স্যানেটারি ন্যাপকিন ও হ্যান্ড ওয়াস বিতরণ, সহ ত্রান সহায়তা প্রদান করে আসছে “চলো স্বপ্ন ছুঁই”।

সমাজের মানুষের জন্য “চলো স্বপ্ন ছুঁই” এর এরুপ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com