সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
প্রধান বিচারপতি সিএমএইচে ভর্তি

প্রধান বিচারপতি সিএমএইচে ভর্তি

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। দু’দিন আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হন।

মোহাম্মদ সাইফুর রহমান এক বিবৃতিতে বলেন, পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি সিএমএইচে ভর্তি হন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন এবং দেখেন যে তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণে রাখা হয়। গত দু’দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন। 

বিবৃতিতে আরো বলা হয়, গত দু’দিনে তিনি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত একশ ফাইলে স্বাক্ষর করেছেন। সুতরাং প্রধান বিচারপতির স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই। 

সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়, নিয়মিত শারীরিক চেকআপের জন্য গত মে মাসে প্রধান বিচারপতির ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে তিনি ব্যাংকক যেতে পারেননি। এ অবস্থায় তার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com