বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারত, পাকিস্তানে পঙ্গপালের উৎপাত

ভারত, পাকিস্তানে পঙ্গপালের উৎপাত

একের পর এক বিপদে জেরবার মানুষ। একে তো বিশ্বজুড়ে চলছে করোনার তাণ্ডব। তার মধ্যে ভারত, পাকিস্তানে পঙ্গপালের উৎপাত শুরু   হয়েছে গত কদিন ধরে।  মরু পঙ্গপালের দল ইতিমধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলের ফসল নষ্ট করেছে । হরিয়ানা,পাঞ্জাব, উত্তরপ্রদেশে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। আফ্রিকা ও এশিয়ার অনেক দেশেই ফসল নষ্ট করে পঙ্গপাল। তবে কয়েক লাখ মরু পঙ্গপাল ভারতে এসে ফসলের ক্ষতি করছে, এমনটা সচরাচর দেখা যায়নি। চলতি বছর এমনিতেই লকডাউনের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষীরা। তার মধ্যে পঙ্গপালের উৎপাত। 

উপমহাদেশের দুই দেশ ভারত ও পাকিস্তানে উপদ্রব শুরু হয়েছে পঙ্গপালের। কিন্তু প্রতিবেশী দেশ বাংলাদেশে পঙ্গপালের দল হানা দিতে পারেনি। রাষ্ট্রসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ এ ও আগে জানিয়েছিল, পঙ্গপালের দল বাংলাদেশেও হানা দিতে পারে। কিন্তু এখন তারা জানাচ্ছে, মরু পঙ্গপালের দলের বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। এর পেছনে অন্যতম কারণ, মৌসুমী বায়ু এখন অনুকূলে নেই। এফ এ ও পঙ্গপালের দলের গতিবিধির ওপর নজর রেখেছে। তারা জানিয়েছে, পঙ্গপালের দল বাতাসের অনুকূলে উড়ে বেড়ায়। তাই রাজস্থান থেকে পঙ্গপালের দল বাতাসের গতিপথ অনুযায়ী মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের দিকে যেতে পারে। এমনকী বিহার ও উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর মৌসুমী বায়ু দিক পরিবর্তন করলে আবার পঙ্গপালের দল রাজস্থানের দিকে ফিরে আসতে পারে। তবে ততদিনে তাদের প্রজননের সময় হর যাবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com