সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ধোনির “ফেয়ারওয়েল ম্যাচ” সম্ভবত রাঁচিতে৷

ধোনির “ফেয়ারওয়েল ম্যাচ” সম্ভবত রাঁচিতে৷

ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিদায়ী ম্যাচটি সম্ভবত হতে চলেছে রাঁচিতে৷
ভারতের অন্যতম রাজ্য ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সেই অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠালেন ভারতীয় ক্রিকেট কট্রোল বোর্ড-এর কাছে৷
প্রসঙ্গত, ধোনির জন্ম ও বেড়ে ওঠা ঝাড়খন্ডেই৷

সেখান থেকে ভারতীয় ক্রিকেটে উত্তরণ৷ বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিও তাই আবেদনটি গুরুত্ব দিয়ে দেখছেন৷


এদিকে, ধোনির এই আকস্মিক সিদ্ধান্তে ভেঙে পড়েছেন তাঁর অজস্র অনুরাগী৷ শুধু তাই নয়, ধোনির সতীর্থ থেকে শুরু করে, অগ্রজ ও অনুজ সবাই বলছেন, এত তাড়াতাড়ি অবসর গ্রহণের কোনও প্রয়োজন ছিল না বোধহয়৷ বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, হার্দিক পান্ডিয়া, চেতেশ্বর পূজারা ও অন্যান্য ক্রিকেটাররা এই নিয়ে ধোনির সঙ্গে টেলিফোনিক আলোচনাও করেন৷

এক্ষেত্রে তাঁরা অনিল কুম্বলেকে উদাহরণ হিসেবে দাঁড় করান৷ কারণ, ৪০ বছর বয়স পার করেও, দীর্ঘদিন অনিল আর্ন্তজাতিক ক্রিকেটে তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে গেছেন৷ অনেকেই মজা করে অনিল কুম্বলেকে “ভারতীয় ক্রিকেটের জ্যাঠামশাই” বলতেন৷ কিন্তু, ধোনি তাঁর সিদ্ধান্তে অটল৷


প্রসঙ্গত উল্লেখ করা দরকার, ২০০৪ সালের ২৩শে ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলে, ক্রিকেটে পা রাখেন ধোনি৷
তাঁর শেষ আর্ন্তজাতিক ম্যাচটি চিহ্নিত হয়ে থাকবে ২০১৯ সালের ৯ই জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল৷


টেস্ট ম্যাচ থেকে “ক্যাপটেন কুল” (এই নামেই তিনি ভারতীয় ক্রিকেটমহলে পরিচিত৷ এমনকি ভক্তদের কাছেও) আগেই অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন৷ এবার ছুটি নিলেন আর্ন্তজাতিক ক্রিকেট থেকেও৷


মহেন্দ্র সিং ধোনি তাঁর ক্যারিয়ারে ৯০টি টেস্ট ম্যাচ খেলে ৪ হাজার ৮৭৬ রান করেছেন৷ ৩৫০টি ওয়ান ডে ম্যাচে পেয়েছেন ১০ হাজার ৭৭৩ রান৷ আর, ৯৮টি টি-২০ খেলে রানের অর্জনসংখ্যা মোট ১ হাজার ৬১৭৷


তবে, আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, এই বছর আইপিএল-এ দেখা যাবে ধোনিকে৷ আবার ক্যাপটেন মাঠে নামবেন, চেন্নাই সুপার কিংস-এর জার্সি গায়ে দিয়ে৷ আশা করা যায়, সেটা হবে এক অনন্য প্রাপ্তি৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com