শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করলেন রংপুরবাসী

বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করলেন রংপুরবাসী

রংপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস।

শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রংপুর নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূক্রা, রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর গার্ড অব অনার প্রদান ও জাতির জনকের ম্যুরালের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়।

সকাল ১১টায় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মণ্ডলসহ জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, জয় বাংলা সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোট,

আমরাই পাশে রংপুর সহ নেতা-কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে করোনার সংক্রমণ ঝুঁকি রোধে স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন সকল সরকারি, আধা-সরকারি, বে-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ। বেলা বাড়ার সাথে সাথে জাতির জনকের প্রতিকৃতি ভরে যায় শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ফুলে।

এদিকে রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত, দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা ও কাঙালি ভোজসহ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানান আয়োজনের মধ্য দিয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্টের বিভীষিকাময় কালো দিনটি স্মরণ করছে।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে রয়েছে বিশেষ প্রার্থনার আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com