সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দুই নারী ফুটবলারের দায়িত্ব নিয়ে চিকিৎসা করালেন রংপুরের এসপি বিপ্লব

দুই নারী ফুটবলারের দায়িত্ব নিয়ে চিকিৎসা করালেন রংপুরের এসপি বিপ্লব


রংপুরের নারী ফুটবলারের গ্রাম নামে পরিচিত সেই প্রত্যন্ত এলাকা সদ্যপুষ্করিনী ইউনিয়ন এর পালিচড়া নয়াপুকুর গ্রামের নারী ফুটবল টিমের ইঞ্জুরীতে আহত দুই ফুটবলারের দায়িত্ব নিয়ে তাদের হাটুর লিগামেন্ট অপারেশন করালেন জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

বুধবার দুপুরে ঢাকার শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালিষ্ট হাসপাতালে হাটুর লিগামেন্ট ছেড়া দুই নারী ফুটবলার নাছরিন আক্তার ও রুমি আক্তারের অপারেশন সম্পন্ন হয়েছে বলে বিষয়টি নিচ্ছিত করেছেন তাদের ফুটবল প্রশিক্ষক মিলন খান।

জানা যায়,কিছু দিন আগে সদ্যপুষ্করিনীর নয়াপুকুর মাঠে নারী ফুটবলারদের খেলা দেখতে আসেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।এসময় তিনি দু’জন ফুটবলার এর ইঞ্জুরির বিষয়টি জানতে পেরে চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন।তারই দিক-নির্দেশনা ও সহোযোগীতায় গত বুধবার ঢাকায় বাংলাদেশ স্পেশালিষ্ট হাসপাতালে নারী ফুটবলার নাসরিন ও রুমি হাটুর লিগামেন্ট অপারেশন করা হয়।

এদিকে প্রত্যন্ত অঞ্চলের এই নারী ফুটবলাদের পাশে থাকায় পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব আরিফের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই ফুটবলারের অভিবাভকরা ও এফ সি বি ডিপ্লোমা প্রাপ্ত কোচ ও উত্তরবঙ্গ এফ সির হেড কোচ মিলন খান।

উল্লেখ্য, সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের এই দুই নারী ফুটবলারের মধ্যে নাছরিন আক্তার ২০১৮ সালে সাফ অনুঃ ১৫ তে ভুটানে যাওয়ার কথা ছিলো কিন্তু ইঞ্জুরির কারনে যাওয়া হয়নি তার।জে এফ কাপে সেরা খেলোয়াড়রের খ্যাতি অর্জনও করেছিল সে।

অন্যদিকে রুমি আক্তার বাংলাদেশ অনু: ১৫ জাতীয় দলে খেলেছেন এবং নিয়মিত খেলোয়াড় ছিলো সে।সাফ অঃ১৫, উইমেন্স চ্যাম্পিয়নশীপ ২০১৭ ও ২০১৮ তে খেলেছিল সে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com