রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।

জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।

সাধারণত প্রতিবছর জাতীয় শোক দিবসে নানা অনুষ্ঠান, শোকসভা, কাঙালীভোজসহ নানা আয়োজন থাকে। করোনা ও দুই দফার বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে লোকসমাগমের বড় আয়োজন সীমিত করে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা প্রদান করছে জেলা আওয়ামী লীগ। এই খাদ্য সহায়তা প্রদানে অর্থ যোগান দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও একেএইচ গ্রুপের পরিচালক শামীম হক।

বুধবার(১২ আগস্ট) সদর উপজেলার ৪টি ইউনিয়নের ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। সকাল থেকে ৫টি ভেন্যুতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সৈয়দ মাসুদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ও সহ-সভপতি শামীম হকের আর্থিক সহায়তায় শোকের মাস উপলক্ষে দুর্গতদের খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে জেলা আওয়ামী লীগ।

সিনিয়র সহ-সভাপতি শামীম হক জানান, আওয়ামী সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জেলার বন্যা দুর্গতদের সহায়তার জন্যই এই উদ্যোগ নিয়েছি।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, সয়াবিন তেল, লবণ, পিয়াজ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com