বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাঁচটা পর্যন্ত নয়, দুই ঘণ্টায় কাজ শেষ করেই বাসায় যাওয়া যাবে

পাঁচটা পর্যন্ত নয়, দুই ঘণ্টায় কাজ শেষ করেই বাসায় যাওয়া যাবে

নিজের কাজ দুই ঘণ্টায় শেষ করে বাসায় চলে যেতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও যারা অসুস্থ, বয়স্ক বা অন্তঃসত্ত্বা, তারা অফিসে আসবেন না। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এমন নির্দেশনা পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিভিন্ন মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা আলাদা আদেশও জারি করেছে। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী অফিসে আসবেন। অফিসে আসার পর দুই ঘণ্টার মধ্যে কাজ শেষ করতে পারলে বাসায় চলে যেতে পারবেন তারা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো আদেশে বলা হয়েছে, কেউ যদি সকালে এসে দুই ঘণ্টার মধ্যে কাজ শেষ করেন তাহলে তাকে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কাজ শেষ হওয়া মাত্র তিনি বাসায় চলে যেতে পারবেন। যে কর্মকর্তা-কর্মচারী চলে যাবেন, ওই দপ্তরে পরে অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী এসে কাজ করতে পারবেন। অফিসে অবস্থানকালীন যথেষ্ট সর্তকতা অবলম্বন করে কাজ করতে হবে। যারা অসুস্থ, বয়স্ক বা অন্তঃসত্ত্বা, তারা অফিসে আসবেন না। কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন ২ শাখার একটি আদেশে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যাতে করোনা আক্রান্ত না হন, সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণেই ন্যূনতম সংখ্যক কর্মকর্তা নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অফিসের প্রয়োজনীয় কাজ সম্পাদন করার জন্য বলা হয়েছে। একসঙ্গে ২৫ শতাংশের বেশি কর্মকর্তা অফিসে আসবেন না। বাকিরা বাসায় বসে ভার্চ্যয়াল অফিস করতে পারবেন। অর্থাৎ একসঙ্গে ৫০ শতাংশ কর্মকর্তা সবসময় কানেক্টেড থাকবে। কোনো কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করতে পারবে না। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনাগুলো যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে ওই আদেশে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com