রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সব জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

সব জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ ও সব জেলা সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় এই নির্দেশনা দেন সরকার প্রধান। 

সভাশেষে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, করোনার প্রভাব মোকাবিলায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময়ের সাধারণ ছুটি শেষে মঙ্গলবার সকালে বসে একনেকের বৈঠক। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এটাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেকের প্রথম সভা।

এসময় স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষ যেন খেয়ে-পরে বাঁচতে পারে, সেজন্যই স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, জেলা সদরের হাসপাতালগুলোতে আইসিইউ স্থাপনের নির্দেশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রাপতি সরবরাহ এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

করোনা মোকাবিলায় প্রায় আড়াই হাজার কোটি টাকার দুটি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেয়া হয় একনেক বৈঠকে। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের আংশিক অর্থায়নে একটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৬৪ কোটি টাকা। আর ১ হাজার ১২৭ কোটি টাকার প্রকল্পের আংশিক অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক।

একনেক সভায় ১৬ হাজার ২৭৬ কোটি টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। অর্থায়নের ১৪ হাজার ৪০১ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার, আর বাকিটা আসবে বৈদেশিক ঋণ থেকে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com