বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উজিরপুরে প্রাইভেটকারে গরু চুরি :পুলিশের ধাওয়া, গাড়ি সহ আটক করে চোর

উজিরপুরে প্রাইভেটকারে গরু চুরি :পুলিশের ধাওয়া, গাড়ি সহ আটক করে চোর

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকা থেকে দেড় লক্ষ টাকা মূল্যের ১টি গাভী গরু চুরি করে প্রাইভেট কারে ভরে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয় চালক। প্রাইভেটকারে থাকা ২ চোর পালিয়ে যায়। এ ব্যাপারে গরুর মালিক বাদী হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করছে।
জানা যায় ৯ আগষ্ট রবিবার রাতে উজিরপুর থানার এস.আই জাফর সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে মোবাইল ডিউটি করার সময় সাজু পাম্পের উত্তর পাশে একটি প্রাইভেটকার থামাতে দেখে সন্দেহ হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্র গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে ধাওয়া করে সাজু পাম্পের কাছ থেকে প্রাইভেটকার সহ চোর চক্রের মুলহোতা ড্রাইভার মিজানকে আটক করে। পরে গাড়ি, গরু ও ড্রাইভারকে থানায় নিয়ে আসে। ড্রাইভারের বাড়ী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের পুত্র প্রাইভেটকারের মালিক মিজানুর রহমান (৩৭)। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো খ-১২-৪২৬০।


গরুর মালিক জয়শ্রী গ্রামের ওমর ফারুক সেপাই (৫০) জানান, রবিবার দিবাগত রাতে ৬ মাসের গাভীন গরু গোয়ালে বেঁধে তারা ঘুমিয়ে পরে। সকাল বেলা ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দরজার তালাটি ভাঙ্গা গরুটি নেই। খোঁজাখুজি করে জানতে পারে উজিরপুর থানায় প্রাইভেটকারে ১টি গরু সহ ড্রাইভার আটক হয়েছে। থানায় গিয়ে গরুটিকে সনাক্ত করি এবং থানায় মামলা দায়ের করি।


উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান প্রাইভেটকার সহ গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com