বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বরিশালে পরিবহন কাউন্টারে চাঁদাবাজিকালে শ্যালক আটক’ পলাতক চেয়ারম্যান লিটন মোল্লা

বরিশালে পরিবহন কাউন্টারে চাঁদাবাজিকালে শ্যালক আটক’ পলাতক চেয়ারম্যান লিটন মোল্লা

বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বিএমএফ পরিবহনের কাউন্টারে চাঁদাবাজির সময় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রমিকলীগ নেতা লিটন মোল্লার শ্যালক মোঃ কামরুল হাসানকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রমিকলীগ নেতা কামাল হোসেন লিটন মোল্লাসহ আরো ৫ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ।

আজ রবিবার (৯আগষ্ট) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নথুল্লাবাদ বাস টার্মিনালের বরিশাল-কাঠালবাড়ী গামী বিএমএফ পরিবনের কাউন্টারে উপ-পুলিশ কমিশনার খাইরুল আলমের নির্দেশে এস আই মাহমুদ হাসান, এএসআই আবু সালেহ, এএসআই মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।

এ সময় বিএমএফ পরিবহনের (গাড়ী নং-রংপুর মেট্রো-ব-০২-০০১) এর সুপার ভাইজার শাহীন সিকদার বের হলে তাকে জিজ্ঞাসা করলে সে জানায় তার গাড়ীতে মোট ৩১ টি সিট আছে। প্রতিটি সিট ৩২০ টাকা হারে মোট ৯৯২০ টাকা হয়েছে। ওই টাকা থেকে সিটি টোল বাবদ ৪০ টাকা কেটে রাখার পরে মোট ৯৮৮০ টাকা হয়। কিন্তু তাকে ফেরত দেয়া হয়েছে ৮৩৮০ টাকা। উক্ত টাকা থেকে ১৫০০ টাকা চাঁদা কেটে রাখা হয়েছে।

এ সময় বিএমএফ পরিবহনের কাউন্টার থেকে কামরুল হাসানকে ১৫০০ টাকাসহ হাতে নাতে আটক করা হয়। উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান, আটক কামরুল হাসান জানায় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রমিকলীগ নেতা কামাল হোসেন লিটন মোল্লা তার ভগ্নিপতি হয়। লিটন মোল্লার নির্দেশে বিএমএফ পরিবহনের প্রতিটি ট্রিপ থেকে ১৫০০ টাকা নিয়ে লিটন মোল্লার কাছে দেয়া হয়। এ ঘটনায় কামরুল হাসান ও লিটন মোল্লাসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন, মোঃ সাইদ(৪২), মোঃ শাহজাহান(৪০), মোঃ কালু(৪০)। অপরদিকে অপর একটি সূত্রে জানাগেছে- নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চাঁদাবাজির মূল নিয়ন্ত্রক লিটন মোল্লার ছত্রছায়ায় বাস কাউন্টার এলাকায় একটি সুসংগঠিত চাঁদাবাজ বাহিনী বিভিন্ন পরিবহন ও মাইক্রোবাস থেকে নিয়মিত চাঁদা উত্তোলন করে।

উল্লে­খ্য, বেশ কয়েকদিন আগে গোল্ডেন লাইন পরিবহনের সুপার ভাইজার শহিদুল ইসলাম চাঁদা দিতে অস্বীকার করলে তাকে পিটিয়ে আহত করে লিটন মোল্লার সন্ত্রাসী বাহীনী। যার প্রেক্ষিতে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগ। বর্তমানে লিটন মোল্লা পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com