বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জামালপুরের ইসলামপুর মলমগঞ্জ বাজারে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী বিতরণ।

জামালপুরের ইসলামপুর মলমগঞ্জ বাজারে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী বিতরণ।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সার্বিক সহযোগিতায় পাথর্শি ইউনিয়নস্থ মলমগঞ্জ বাজারে বন্যাদূর্গত বানবাসী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বানবাসী অসহায় মানুষের পাশে থাকার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান। সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক করোনা প্রাদুর্ভাবে বিপর্যস্থ জনজীবনে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে।

করোনা রোগী বহন ও চিকিৎসার ব্যবস্থা করেছে। করোনায় মৃত লাশের গোসল জানাজা দাফন ও সৎকার করেছে। করোনার কারনে ঘরবন্দী মানুষ যাতে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পায় সেজন্য কল সেন্টার ০৯৬১১৯৯৯৭৭৭ স্হাপন করেছে,সার্বক্ষনিক ৪০ জন বিশেষজ্ঞ ডাক্তার দিন রাত বিনামূল্যে পরামর্শ সেবা দিচ্ছে। সারাদেশে জনসচেতনতার জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। বর্তমান বন্যা পরিস্থিতিতে ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বানবাসী অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে যেকোন দূর্যোগময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী অসহায় দুস্থ মানুষের পাশে থাকবে মর্মে আশা প্রকাশ করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল সায়েম, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, আনোয়ারুল আজিম সাদেক, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান জনি সহ ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com