শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ধরা খেলেন দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান!

অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ধরা খেলেন দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান!

দিনাজপুর জেলা পরিষদ চত্বরের ভিআইপি ডাক বাংলোয়  নারীর সঙ্গে অসামাজিক কাজ ও ফুর্তি করতে গিয়ে ২ নারীসহ পুলিশের হাতে ধরা খেলেন দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সফিকুর রায়হান নেতা ও জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার।


জানা যায়, শনিবার (৮ আগষ্ট) রাতে দিনাজপুর জেলা পরিষদ চত্বরের ভিআইপি ডাক বাংলোয় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সফিকুর রায়হান নেতা (৪৮), জেলা পরিষদের সদস্য মো. মোস্তাফিজুর রহমান ফিজার (৪৬), ২ নারীর সঙ্গে অসামাজিক কাজ ও ফুর্তি করার সময় পুলিশের হাতে ধরা খেয়েছেন। উক্ত সময়ে তাদের সাথে ছিলেন চিরিরবন্দর উপজেলার সরকারপাড়া গ্রামের মো. জাহেদুল সরকার (৩৬) ও চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুর ইউপি সদস্য মো. মহির উদ্দিন কাসেম (৩৩) সহ ২ জন নারী।


কোতয়ালী থানার ওসি (অফিসার ইনচার্জ) মোঃ মোজাফফর হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার পুলিশ জেলা পরিষদ চত্বরের ভিআইপি ডাকবাংলোয় জেলা পরিষদের প্যানেল মেয়র মো. সফিকুর রায়হান নেতা সহ গ্রেফতারকৃত ব্যক্তিরা নারীদের সঙ্গে অসামাজিক কাজ ও ফুর্তি করার সময় ৭৫০ মি. লিটারের ৭টি মদের বোতল, ৫টি মদের খালি বোতল, ১০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ নারীকে আটক করে।  
রবিবার (০৯ আগষ্ট) দুপুর ৩ টার সময় দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ, অসামাজিক কাজে লিপ্ত থাকার কারণে ২৯ ধারা এবং মাদকদ্রব্য আইনের ১৬ ধারায় কোতয়ালী থানা মামলা দায়ের করে আসামীদের আদালতে সোপর্দ করেছেন বলেও নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com