বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
শ্রীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক

শ্রীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আটককৃতরা হলো- গাজীপুর মহানগরের বউবাজার এলাকার মিনহাজ ইসলাম (১৮), চট্টগ্রামের ভোজপুর থানার শান্তিনগর এলাকার আরিফুল ইসলাম (১৭) এবং নরসিংদী সদরের বুদ্দামারা এলাকার রাব্বি ইসলাম (১৭)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর উপজেলার ২নং সিএন্ডবি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির ওই তিন সদস্যকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত চারটি মলম এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com