মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
গুইমারাতে আলোচিত ধর্ষন মামলার আসামি শ্যাম প্রসাদ বনিক গ্রেফতার

গুইমারাতে আলোচিত ধর্ষন মামলার আসামি শ্যাম প্রসাদ বনিক গ্রেফতার

অবশেষে আটক হলো গুইমারা’র আলোচিত ধর্ষন মামলার আসামি ধর্ষক শ্যাম প্রসাদ বনিক। জানাগেছে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যাবহার করে গতকাল রাত ২ টায় রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার সৈয়দ মোঃ ফরহাদ হোসেনের নির্দেশনায় ও সহযোগিতায় গুইমারা থানার  এস আই আল  আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে  হাটহাজারী উপজেলার কাটিরহাট থেকে গ্রেফতার করে। 


গ্রেফতারকৃত শ্যাম প্রসাদ বনিক’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে আদালতে হাজির করা হয়েছে। আর ও জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড চেয়েছে বলে জানিয়েছেন গুইমারা থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম। 
ধর্ষক আটক হওয়ায় মামলার বাদী জাহাংগীর আলম সন্তোষ প্রকাশ করে বলেছেন ধর্ষকের সহযোগী তার সাবেক স্ত্রী শাহীদা বেগমকে এ ঘটনায় আটক করা উচিত। তার করনেই অবুঝ শিশু ধর্ষিত হয়েছে তাই তাকেসহ মামলায় অভিযুক্ত করে বিচার করা হোক, তিনি দুষিদের কঠিন বিচার দেখতে চান। 


উল্লেখ্য যে গত ২৭ জুলাই সন্তানের ধর্ষনের বিচার পেতে গুইমারা থানায়  একটি অভিযোগ দায়ের করেন ধর্ষীত শিশুটির পিতা জাহাংগীর আলম। পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯(১) ও সংশোধিত ২০০৩ ধারায় মামলা রেকর্ড করেন যার নং ১ তারিখ ২৭/০৭/২০২০ ইং।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com