রবিবার, ২১ Jun ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মিলনমেলা পাবনা জেলা স্কুলে ১৮র’ শিরোপা জয়

মিলনমেলা পাবনা জেলা স্কুলে ১৮র’ শিরোপা জয়

রনি ইমরানঃপাবনা

শুধু খেলা নয়, ফুটবল খেলার বাহানায় ফেলে আসা স্কুলবেলা খুঁজে পেতে মাঠে ছুটে এসেছিলো পাবনা জেলা স্কুলের প্রাক্তন ছাত্ররা। মায়া জড়ানো স্কুলে বন্ধুদের খুঁজে খুঁজে একসাথে করে পুরানো স্মৃতি তুলে ফিরে পেতে চেয়েছিলো ফেলে আসা স্কুলজীবনের স্মৃতিময় দিনগুলা। স্কুল যেনো এখনো বন্ধুদের শিশুকালের সেই আনন্দের স্কুলবেলা।


পাবনা জেলা স্কুলের প্রাক্তন ছাত্রদের আয়োজনে ও অংশগ্রহণে গত ২৬ জুলাই আন্ত ব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুরু হয় স্কুল মাঠে।গতকাল বুধবার ছিলো খেলার সমাপনী দিন। এই টুর্নামেন্টে স্কুলের প্রাক্তন মোট ১৬ টি ব্যাচের ছাত্ররা অংশগ্রহণ করে। শুরু থেকে মাঠে ছোটদের স্নেহ এবং বড়দেরকে শ্রদ্ধা নিয়ে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল কাঁদা মাঠির স্কুলমাঠে গোলপোষ্ট
জয় করে করে অনন্য গল্পের সৃষ্টি হয়। শ্বাসরুদ্ধকর ম্যাচগুলার জয় করে ব্যাচ অবশেষে ১৭ ব্যাচ ও ১৮’র ব্যাচের ফাইনাল অনুষ্ঠিত হয়৷ চরম উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ১৭ ব্যাচকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ব্যাচ ১৮ এসময় আনন্দ উল্লাসে মেতে ওঠে মাঠে থাকা সবাই । ফাইনাল খেলার প্রধান অতিথি থেকে পুরুষ্কার তুলে দেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন। স্কুল মাঠে সবাই মিলন মেলায় আবদ্ধ হয়েছিলো । সবসময়ই জেলা স্কুল ছাত্রদের কাছে এক আবেগের ঠিকানা। সবাই জেলা স্কুল প্রশ্নে আনন্দ,ভালোবাসা,মায়ার বন্ধনে এক সূতায় বেঁধে যায় ।সকলেই মমতার বন্ধন নিয়ে ছুটে আসে স্কুল মাঠে।


আবেগের ঠিকানা স্কুলে এমন অনন্য আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ দিয়েছেন প্রাক্তন ছাত্ররা। তাদের এমন উদ্যোগের কারনে অনেকেই যেনো খুঁজে পেয়েছে ফের স্কুলবেলা। আয়োজক কমিটির অন্যতম ছিলেন সমন্বয়ক ১৩ ব্যাচের মাসুদ রানা,সদস্য সচিব ১৫ ব্যাচের মোস্তাকিম মুহিব,অর্থ সমন্বয়ক ১২ ব্যাচের সোহান ও ১৫ ব্যাচের পিয়াস প্রমুখ। এমন আয়োজন আগমীতে আরো দৃঢ় হবে বন্ধন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com