বুধবার, ১৭ Jun ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ব‌রিশা‌লে স্টে‌ডিয়া‌মের জ‌মি দখ‌লের প্র‌তিবা‌দে খে‌লোয়ার‌দের মানবন্ধন

ব‌রিশা‌লে স্টে‌ডিয়া‌মের জ‌মি দখ‌লের প্র‌তিবা‌দে খে‌লোয়ার‌দের মানবন্ধন

ব‌রিশাল ব্যু‌রো প্রধানঃ ভূমিদস্যু মানিক হাওলাদার ও মাহিন হাওলাদার কতৃক শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল জেলা স্টেডিয়ামের জমি দখল উদ্ধারের দাবীতে ও পুলিশ প্রশাসনের নিরবতার প্রতিবাদে গতকাল নগরীতে মানববন্ধন করেছে বরিশাল জেলার সর্বস্তরের খেলোয়ারবৃন্দ।


বরিশালের সর্বস্তরের খেলোয়ার বৃন্দের ব্যানারে সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার মঈনুজ্জামান মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য প্রদীপ গাঙ্গুলী, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম মিলন ও বিভাগীয় ক্রিকেট কোচ তাসরিকুল ইসলাম টোটাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিয্যবাহি বরিশাল জেলা স্টে‌ডিয়ামে ২৯ একর জমি রয়েছে। স্টেডিয়ামে সিমানা প্রাচীরের বাইরে ভিআইপি রোডের পাশে ক্রীড়া সংস্থার মালিকানাধীন খালি জমি রয়েছে। করোনা দুর্যোগের মধ্যে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি তার বাবার নামে মসজিদ নির্মানের কৌশল করে স্টেডিয়ামের মালিকানাধীন স্টল ও খালি জমি সহ প্রায় ৯ শতাংশ জমি দখল করেছে। প্রশাসন থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে উল্টো প্রশাসনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।স্টেডিয়ামের জমি দখলের বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com