শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল কার্যক্রম স্থগিত

ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল কার্যক্রম স্থগিত

ফুলপুর উপজেলায় বর্তমান কমিটি বাদ দিয়ে নতুন কমিটি গঠন করায় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ।

শুক্রবার ৩১ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি নোটিশ প্রদান করা হয় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগকে।নোটিশে ‍ বলা হয়,বৈশ্বিক করোনা ও বন্যা পরিস্থিতির কারনে সকল নেতাকর্মীদের স্ব-স্ব অবস্থানে থেকে কাজ করতে এবং সবাইকে ত্রান কার্যক্রম চালিয়ে যেতে।

দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাও এই সময়ে দলীয় অন্যান্য সকল কার্যক্রম স্থগিত করে সবাইকে ত্রান কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন।

কিন্তু এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমতি ছাড়াই ফুলপুর উপজেলার পুরাতন কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেছে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ।

নোটিশে আরো বলা হয়, করোনা ও বন্যা মোকাবিলায় পরিস্থিতিতে  দলের অনুমতি ছাড়া নতুন কমিটি গঠন, গঠনতন্ত্রের ৩৪ ধারার ঝ,ঞ এর পরিপন্থী এবং ক্ষমতা প্রকাশের অস্বাভাবিক বহি:প্রকাশ।

সংগঠন বিরোধী কার্যকলাপ হিসেবে বিবেচিত হওয়ায় এ অবস্থায়  ফুলপুর উপজেলায় ১ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের বিষয়ে সু-স্পষ্ট কারন দলের কাছে ১৫ দিনের ব্যাখ্য প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে এবং সেই সাথে ফুলপুর উপজেলার নতুন কমিটি বাতিল এবং ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com