বুধবার, ১৭ Jun ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জুনের বিদ্যুৎ বিল জরিমানা ছাড়াই দেয়া যাবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুনের বিদ্যুৎ বিল জরিমানা ছাড়াই দেয়া যাবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুনের বিদ্যুৎ বিলও জরিমানা ছাড়াই পরিশোধ করা যাবে। অর্থাৎ মার্চ থেকে জুন পর্যন্ত বিল আদায়ে কঠোর হবে না সরকার। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি আরো বলেন, করোনার সময় যারা অতিরিক্ত বিলের অভিযোগ তুলেছেন সেটা দ্রুত সমন্বয় করা হবে।

নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিল যাদের বেশি এসেছে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রত্যেকের বিল সমন্বয় করা হবে। কাউকে বাড়তি বিল দিতে হবে না।

মার্চ থেকে দেশে করোনার বিস্তার শুরু হয়। এই সময় সবাইকে ঘরে থাকতে বলায় পানি, বিদ্যুৎ ও গ্যাস বিল দিতে পারেনি বেশিরভাগ মানুষ। এ পরিস্থিতিতে মে মাস পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব জরিমানা মওকুফের ঘোষণা দেয় সরকার। এবার সেটা আরো একমাস বাড়লো। 

নসরুল হামিদ বলেন, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে মে মাস পর্যন্ত বিদ্যুৎ বিল জুনের মধ্যে পরিশোধ করলে বিলম্ব মাসুল দিতে হবে না।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আসছে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে। 

এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, তরল পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম বেঁধে দেয়ার জন্য উদ্যোগ নেয়া হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com