বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
“মুজিব বর্ষের আহবান ৩ টি করে গাছ লাগান “

“মুজিব বর্ষের আহবান ৩ টি করে গাছ লাগান “

মুজিববর্ষ উপলক্ষে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের সফল বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব দেলোয়ার হোসেন এর নেতৃত্বে সারাদেশে ফলজ, বনজ ও ওষধি চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত হচ্ছে।

তারই ধারাবাহিকতায় আজকে জাতির পিতার স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতিজাদুঘরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।


বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আঙ্গিনায় পারুল গাছের চারা সহ, ৩২ নম্বরের বিভিন্ন জায়গায় নাগ লিঙ্গম, হিজল, হিমঝুরি, সোনালু, আগড়, সাতিয়ান, নীলকৃষ্ণ চূড়া, হৈমন্তি গাছসমূহের একাধিক চারা রোপণ করা হয়।

উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনাব এন আই খান কিউরেটর, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও সাবেক শিক্ষাসচিব এবং আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপ কমিটির সম্মানিত সদস্য বৃন্দ।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com