শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আরও ২ হাজার কোটি টাকার প্রণোদনা

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আরও ২ হাজার কোটি টাকার প্রণোদনা

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত দুই মাসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণের বোঝা কিছুটা কমিয়ে দিতে ১৬ হাজার ৫৪৯ কোটি টাকা ঋণের সুদের মধ্যে ২ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ রোবাবার (৩১ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এ তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, গত দুই মাসে স্থগিত সুদের পরিমাণ প্রায় ১৬ হাজার ৫৪৯ কোটি টাকা। এ থেকে ২ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোকে ভর্তুকি দেবে সরকার। যার ফলে ঋণগ্রহীতাদের আনুপাতিক হারে নির্দিষ্ট পরিমাণ সুদ আর পরিশোধ করতে হবে না। বাকি যে সুদ থাকবে তা ব্যবসায়ীরা ১২ মাসের কিস্তিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরিশোধ করতে পারবেন। সরকার সেই উদ্যোগ নেবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঋণের বোঝা কমাতে দুই হাজার কোটি টাকা ভর্তুকি দেয়ার ফলে আনুমানিক ১ কোটি ৩৮ লাখ ঋণগ্রহীতা সরাসরি উপকৃত হবেন। করোনার  কারণে তাদের ব্যবসা-বাণিজ্য সব বন্ধ ছিল। এই সুযোগটাই এই জন্য দিচ্ছি যেনো তারা ব্যবসা বাণিজ্য বা কার্যক্রমগুলো সব চালাতে পারেন।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এটা সরকারের ১৯তম প্রণোদনা প্যাকেজ। এর মধ্য দিয়ে প্রণোদনা তহবিলের মোট আকার এখন ১ লাখ ৩ হাজার ১১৭ কোটি টাকা বা প্রায় ১২ দশমিক ১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা দেশের জিডিপির ৩ দশমিক ৭ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com