শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
যশোরে রাইস কুকারে অস্ত্র গুলি বহনের সময় পিতা-পুত্র আটক

যশোরে রাইস কুকারে অস্ত্র গুলি বহনের সময় পিতা-পুত্র আটক

যশোর সদরের পাগলাদহ গ্রামের একটি বাড়ির রাইস কুকারের ভিতর থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় দুই ছেলে ও পিতাকে আটক করা হয়।

সদর উপজেলার পাগলাদহ গ্রাম থেকে শুক্রবার গভীর রাতে অস্ত্রগুলি উদ্ধার ও তাদের আটক করা হয়। আটককৃতরা হলো পাগলাদহ গ্রামের হাসান মোল্লা (৫৮) এবং তার দুই ছেলে মহিদুল ইসলাম মুন্না (৩৪) ও মোহাম্মদ জিন্নাহ (৩০)।

শনিবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আশরাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও গোলাম রব্বানি।

ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান ও পুরাতন কসবা পুলিশের ইন্সপেক্টর মিজানুর রহমান মৃধার নেতৃত্বে এসআই সুকুমার কুন্ডু, এএসআই শফিকুল ইসলামের একটি দল পাগলাদহ গ্রামে হাসান মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের ঘরের মধ্যে রাইস কুকারের ভিতর রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ঘটনা সাথে জড়িত সন্দেহে পিতা ওই দুই ছেলেকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com