বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
স্বাস্থ্য অধিদপ্তর নতুন ডিজি ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম

স্বাস্থ্য অধিদপ্তর নতুন ডিজি ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান থেকে এখন তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। নানা অনিয়মের অভিযোগে বিতর্কিত ডিজি আবুল কালাম আজাদের পদত্যাগের পর অধিদপ্তর ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয় সরকার।

এরই ধারাবাহিকতায় একের পর এক আসছে পরিবর্তন। সকালে অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক করা হয় ডা. মোহাম্মদ ফরিদ হোসেনকে।

করোনা মহামারি মোকাবিলায় শুরু থেকেই প্রশ্নের মুখে পড়ে স্বাস্থ্য অধিদপ্তর। কোভিড পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসার সব ক্ষেত্রেই ব্যর্থতার পাল্লাই ভারী সংস্থাটির। এর মধ্যে আসতে থাকে স্বাস্থ্য ডিজি আবুল কালাম আজাদের নানা অনিয়ম ও বিতর্কিত সিদ্ধান্তের খতিয়ান। দাবি ওঠে তার পদত্যাগের।

রিজেন্ট, জেকেজি ও সাহাবুদ্দিন মেডিকেল কেলেঙ্কারির ঘটনায় নানা মহলের সমালোচনার মুখে মঙ্গলবার (২১ জুলাই) পদত্যাগপত্র জমা দেন বিতর্কিত ডিজি আজাদ। বিপর্যয়ের মুখে পড়া স্বাস্থ্য বিভাগের হাল কে ধরছেন তাই নিয়ে চলতে থাকে আলোচনা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে মহাপরিচালক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com