বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
এবারের বন্যা একটু স্থায়ী হওয়ার সম্ভবনা বেশী:প্রধানমন্ত্রী

এবারের বন্যা একটু স্থায়ী হওয়ার সম্ভবনা বেশী:প্রধানমন্ত্রী

দেশে এবারে বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে আশঙ্কা করে তা মোকাবিলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজার সদরে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নবনির্মিত বিশেষ আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিশ্বের সবচেয়ে বড় এই আশ্রয়ণ প্রকল্পে ১ হাজার ৮০০ কোটি টাকা ব্যায়ে ২৫৩ একর জমিতে জলবায়ু উদ্বাস্তুদের জন্য আশ্রয়ণ প্রকল্প গড়ে তুলেছে সরকার। যেখানে রয়েছে পাঁচতলা বিশিষ্ট ১৯টি ভবন। আজ প্রথম ভাগে ৬০০ পরিবারকে বসবাসের জন্য চাবি হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তদারকিতে প্রকল্পটি বাস্তবায়ন করে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে কক্সবাজার থেকে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন ছাড়া সেখানকার সাধারণ মানুষ যুক্ত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com