শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন ‘ক্রাইম প্যাট্রল’-এর নতুন সঞ্চালক অজয় দেবগন ‘মনস্টার’-এ সালমান-নয়নতারা, এবার যুক্ত হলেন দুই বাঙালি তারকা সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুর মোড় থেকে এসএসসি-এইচএসসির মূল সনদ ও নম্বরপত্র হারানো নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি
বন্যা মোকাবিলায় পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যা মোকাবিলায় পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে থাকায়, দেশের বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (২০ জুলাই) সকালে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

বৈঠকে সচিবালয় থেকে অনলাইনে সংশ্লিষ্ট মন্ত্রীরা অংশ নেন।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব প্রেস ব্রিফিংয়ে বলেন, বন্যার সময় খাবার ও ত্রাণ সহায়তা যেন ক্ষতিগ্রস্তরা সঠিকভাবে পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া, বৈঠকে এক ব্যক্তির অধীনে কোম্পানি পরিচালনার ক্ষমতা দিয়ে কোম্পানি সংশোধন আইন-২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে, আইন অমান্যের ক্ষেত্রে ৬ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে ট্রাভেল এজেন্সি নিবন্ধন সংশোধন আইন ২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

এছাড়া প্রতি বছর ৪ জুন ‘জাতীয় চা দিবস’ পালনের প্রস্তাবও অনুমোদন দেয় মন্ত্রিসভা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com