বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে স্কুল মালিককে কারাদণ্ড, ৩ জনের জরিমানা

গাজীপুরে স্কুল মালিককে কারাদণ্ড, ৩ জনের জরিমানা

গাজীপুরে সরকারি নির্দেশ অমান্য করে পরীক্ষা এবং ক্লাস নেওয়ার অভিযোগে এক স্কুলের মালিককে কারাদণ্ড ও তিন স্কুলের শিক্ষিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জুলাই) সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় ওই অভিযান চালানো হয়।

ওই ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাবেয়া পারভেজ জানান, সরকারি নির্দেশনা অমান্য করে স্কুলের কার্যক্রম চালানো হচ্ছে এমন অভিযোগ পেয়ে সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কোনবাড়ির জরুন এলাকায় জরুন ন্যাশনাল স্কুলে ক্লাস ফাইভ ও ক্লাস এইটের ছেলে মেয়েদের পরীক্ষা ও ক্লাস চলমান পাওয়া যায়।

সরকারি নির্দেশ অমান্য করার দায়ে ওই স্কুলের মালিক শহিদুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী স্কুলের শিক্ষিকা দুলালী বেগমকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া, একই অপরাধে কোনাবাড়ির হরিনাচালা এলাকার অরবিট এ- কেয়ার স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলামকে দশ হাজার জরিমানা এবং অক্সফোর্ড মাইলস্টোন স্কুলের শিক্ষক রবিন হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com