বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আগামীকাল এসএসসি ও সমমানের ফলাফল

আগামীকাল এসএসসি ও সমমানের ফলাফল

রোববার (৩১ মে) সকাল ১০টায় গণভবন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এবং পরিসংখ্যান প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন গণমাধ্যমে।

এ বছরের ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। ফল ঘোষণা করা হলে আগামী ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

শিক্ষার্থীরা তিনটি উপায়ে যার যার ফলাফল জানতে পারবে। প্রি-রেজিস্ট্রেশন, এসএমএস ও বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে।

এবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

যারা প্রি-রেজিস্ট্রেশন করেছেন তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল দেওয়া হবে। রোববার (৩১ মে) দুপুর ১২টা থেকে ওয়েবসাইট থেকেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে। এ জন্য http://www.educationboardresults.gov.bd/ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে ফল জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com